ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
×

Search

জোড়াতালির লাইনে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠছে শতবর্ষী রুট
ব্রিটিশ আমলের শতবর্ষী সিলেট-আখাউড়া রেলপথ এখন যেন চলমান ঝুঁকির আরেক নাম। জরাজীর্ণ লাইন, পুরোনো ইঞ্জিন, ঝুঁকিপূর্ণ সেতু আর ঘনঘন যান্ত্রিক ত্রুটিতে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। শুধু মার্চ-এপ্রিলেই অন্তত ৩০টি ট্রেন বিলম্ব আর একের পর এক দুর্ঘটনা এই রুটকে যাত্রীদের কাছে ‘মহাআতঙ্কে’ পরিণত করেছে। লক্কর-ঝক্কর ইঞ্জিন আর নড়বড়ে রেললাইন পাড়ি দিয়ে আসা পর্যটকদের নিত্যদিনই পোহাতে হচ্ছে ভোগান্তি।  সিলেট রুটে মার্চ ও এপ্রিল মাসেই ট্রেনের আলোচিত ৪টি দুর্ঘটনা ঘটছে। গত ২৬ মার্চ ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এর চার দিন পর ৩১ মার্চে মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়
হলিস্টিক হোম বিল্ডার্সের নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  শনিবার (৯ মে) রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হায়দার কবির মিথুন (৫৪) দক্ষিণখান এলাকার উত্তর ফায়দাবাদের বাসিন্দা। তিনি প্রতিষ্ঠানটির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। মামলার এজাহার অনুযায়ী, হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয় ১৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির প্রলোভনে পড়ে বাদীসহ বিভিন্ন গ্রাহক উত্তরা সেক্টর-৪ এ অবস্থিত কোম্পানির অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। বাদী বিভিন্ন সময়ে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। এ ছাড়া তার এক বন্ধু আরও ৯ লাখ টাকা বিনিয়োগ করেন। অভিযোগে বলা হয়, গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর কোম্পানি মানি রিসিট ও চেক দিলেও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় থ্রি-স্টার হোটেল ও জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। টাকা ফেরত চাইলে গ্রাহকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শিশির আহমেদ আত্মগোপনে চলে যান। একই সঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে পূর্ববর্তী আর্থিক লেনদেনের দায় অস্বীকার করা হয়। সিআইডির তদন্তে জানা যায়, হায়দার কবির মিথুন সরাসরি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও আত্মসাতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে থেকে ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে বিদেশে পালিয়ে যান। সিআইডি আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো উত্তর ইউনিট। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কড়াইল বস্তি থেকে নারীর মরদেহ উদ্ধার

কড়াইল বস্তি থেকে নারীর মরদেহ উদ্ধার

উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

২২ দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন ফারিয়ার

২২ দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন ফারিয়ার
বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
পাকিস্তানি শীর্ষস্থানীয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। আবারও প্রমাণ করলেন, কেন তিনি শীর্ষ স্টাইল আইকনদের একজন। ‘দিলরুবা’, ‘জানান’, ‘মেরে হামসফর’ তারকা এবার তার অবকাশ যাপনের নতুন কিছু ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছেন। রীতিমতো বোল্ডরূপে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। সহজ-সরল আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত হানিয়া এ মৌসুমে নান্দনিকতা ভরপুর কিছু ছবি তার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেসব ছবিতে ভ্রমণকারীর স্বচ্ছন্দ মেজাজের সঙ্গে হাই-ফ্যাশনের নিখুঁত মিশ্রণ ঘটেছে। সূত্র: ডেইলি পাকিস্তান মিনিমালিস্ট লাক্সারির জগতে পা রাখলেও হানিয়া আমির তার নিজস্ব প্রাণবন্ত ভাবটিও অক্ষুণ্ণ রেখেছেন। এই লুকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চমৎকার স্ট্র্যাপলেস কালো টিউব ড্রেস। পোশাকটিতে বোল্ড হয়ে ধরা দিলেও চিরন্তন মার্জিতই দেখা যায় অভিনেত্রীকে। কালো লেদার বুটের সঙ্গে পোশাকটিকে একটি কুল ডাউনটাউন লুক দিয়েছে। সাদামাটা সাজে অভিনেত্রী একটি ছোট স্বর্ণের লকেটসহ সূক্ষ্ম কালো কর্ডের নেকলেস পরেছিলেন। হানিয়া আমির তার রূপচর্চায় বরাবরই ‘ক্লিন গার্ল’ ইমেজ রাখেন। নান্দনিকতার ছোঁয়ায় উজ্জ্বল ছবিতে ফুটে উঠেছিল স্বতঃস্ফূর্ত মুহূর্ত। ছবিগুলো অনলাইনে ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলে। বেগুনি দেয়ালের সামনে সোনালি মুহূর্তের আরেকটি শট তার আত্মবিশ্বাস ও ক্যারিশমা তুলে ধরেছিল। জমকালো ফ্যাশন এবং দৈনন্দিন পরিবেশের এই বৈপরীত্য সত্যিই নান্দনিকতা তৈরি করেছিল।  

বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা

বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা

মায়েরা কখনো ক্লান্ত হন না—এমন না

মায়েরা কখনো ক্লান্ত হন না—এমন না

পথচলার ২৫ বছর / নেমেসিসের বিশেষ আয়োজন—‘এত দিনের পরেও যে’

নেমেসিসের বিশেষ আয়োজন—‘এত দিনের পরেও যে’

আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন: ইরফান সাজ্জাদ 

আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন: ইরফান সাজ্জাদ 
নিজের গরুর শিংয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের গরুর শিংয়ের আঘাতে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। সন্ধ্যার দিকে গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সেটি আক্রমণাত্মক হয়ে কালাম মিয়াকে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
ইসলায়েলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করতে চান নেতানিয়াহু 
আগামী ১০ বছরের মধ্যে ইসরায়েলের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ওপর নির্ভরতা সম্পূর্ণ কাটিয়ে উঠতে চান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর জনপ্রিয় টকশো ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার এই পরিকল্পনার কথা জানান।   নেতানিয়াহু বলেন, আমরা এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। ইসরায়েলের জন্য আমেরিকার আর্থিক সহায়তা শূন্যে নামিয়ে আনতে চাই। তিনি আরও বলেন, এখন সময় এসেছে মার্কিন সামরিক সহায়তার ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দুই দেশের সম্পর্ককে ‘সহায়তা’ থেকে ‘অংশীদারিত্বের’ পর্যায়ে নিয়ে যাওয়ার। তবে আর্থিক সাহায্য বন্ধ হলেও দুই দেশের সামরিক সহযোগিতা কমবে না বরং তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।   সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের একটি চুক্তির অধীনে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েল প্রতি বছর ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা পাচ্ছে।  কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল মার্কিন বৈদেশিক সাহায্যের সর্ববৃহৎ প্রাপক। দেশটির অর্থনীতি এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মুদ্রাস্ফীতি-অ্যাডজাস্টমেন্ট ছাড়াই ১৭৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ সাহায্য পেয়েছে। এই সহায়তা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। তবে গাজা যুদ্ধের সময় এই বিশাল অংকের সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল।   নেতানিয়াহু ভবিষ্যতে গোয়েন্দা তথ্য বিনিময় এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকল্প চালুর ওপর জোর দেন। তার ধারণা, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরায়েল বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে শক্তিশালী অ্যাপাচে হেলিকপ্টারও অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিল ইরান

হান্টা ভাইরাস নিয়ে গবেষকদের নতুন বার্তা

হান্টা ভাইরাস নিয়ে গবেষকদের নতুন বার্তা

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা

তেলে টইটম্বুর ইরানের খার্গ দ্বীপ, রাখার জায়গা নেই

তেলে টইটম্বুর ইরানের খার্গ দ্বীপ, রাখার জায়গা নেই
শেষ মুহূর্তের নাটকে ওয়েস্ট হামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এমন ম্যাচই অনেক সময় মৌসুমের গল্প বদলে দেয়। লন্ডন স্টেডিয়ামে আর্সেনালের সামনে ছিল ফাঁদ, চাপ, স্নায়ুর পরীক্ষা। একদিকে ২২ বছর পর লিগ শিরোপার স্বপ্ন, অন্যদিকে অবনমন বাঁচানোর মরিয়া লড়াইয়ে থাকা ওয়েস্ট হাম। শেষ পর্যন্ত সেই চাপের ম্যাচে লিয়ান্দ্রো ট্রসার্ডের দেরিতে করা গোলে ১-০ ব্যবধানে জিতে শিরোপার আরও কাছে চলে গেল মিকেল আর্তেতার দল। ম্যাচের ৮৩ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে নিচু শটে গোল করেন ট্রসার্ড। সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে আর্সেনাল সমর্থকেরা। তবে জয় নিশ্চিত হয়েছে আরও বড় নাটক পেরিয়ে। যোগ করা সময়ে ওয়েস্ট হাম বদলি ফরোয়ার্ড ক্যালাম উইলসন বল জালে পাঠিয়েছিলেন। লন্ডন স্টেডিয়াম তখন প্রায় বিস্ফোরিত। কিন্তু দীর্ঘ ভিএআর পরীক্ষার পর বিল্ডআপে আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার ওপর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি ক্রিস কাভানাহ। এই সিদ্ধান্তই ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। স্কাই স্পোর্টসের বিশ্লেষক গ্যারি নেভিল ঘটনাটিকে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন। কারণ, এই এক সিদ্ধান্তের প্রভাব শুধু একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। একদিকে আর্সেনালের শিরোপা দৌড়, অন্যদিকে ওয়েস্ট হামের টিকে থাকার লড়াই, দুটির ওপরই এর বড় প্রভাব পড়তে পারে। জয়ের পর ৩৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। অর্থাৎ লিগের শেষ দুই ম্যাচ জিতলেই ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করবে আর্সেনাল। তাদের বাকি দুই ম্যাচ বার্নলির বিপক্ষে ঘরের মাঠে এবং শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের মাঠে। ওয়েস্ট হামের জন্য হারটি আরও কষ্টের। পুরো ম্যাচে লড়াই করেছে তারা, শেষ দিকে সমতাও প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু ভিএআর তাদের আনন্দ কেড়ে নেয়। এই হারের পর অবনমন শঙ্কা আরও ঘনীভূত হলো। টটেনহাম যদি সোমবার লিডস ইউনাইটেডকে হারায়, তাহলে শেষ দুই ম্যাচ বাকি থাকতে নিরাপদ অবস্থান থেকে চার পয়েন্ট দূরে পড়ে যেতে পারে ওয়েস্ট হাম। ম্যাচ শেষে ওয়েস্ট হাম অধিনায়ক জ্যারড বোয়েন হতাশা লুকাননি। তিনি বলেন, ‘এটা বড় ধাক্কা। আমরা ভেবেছিলাম ম্যাচে ফিরতে অনেক ভালো করেছি, কিন্তু সেটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। কাজটা কঠিন হবে। তবে এই ক্লাবে আমরা কখনো ‘অসম্ভব’ বলি না।’ আর্সেনালের শুরুটা ছিল দাপুটে। প্রথম ২০ মিনিটে ওয়েস্ট হামকে প্রায় নিজেদের অর্ধে আটকে রাখে তারা। ট্রসার্ড দুবার গোলের কাছাকাছি গিয়েছিলেন। প্রথমবার তাকে ঠেকান ওয়েস্ট হাম গোলকিপার মাডস হারমানসেন, এরপর তার আরেক প্রচেষ্টা লাগে পোস্টে। রিকার্দো কালাফিওরির শটও গোললাইন থেকে ফিরিয়ে দেন কনস্তানতিনোস মাভ্রোপানোস। তবে প্রথমার্ধের শেষ দিকে ওয়েস্ট হামও সুযোগ তৈরি করে। ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের হেড ফুল স্ট্রেচে ঠেকান রায়া। সেই সেভ আর্সেনালকে ম্যাচে রাখে। প্রথমার্ধেই ধাক্কা খায় আর্সেনাল। চোট পেয়ে মাঠ ছাড়েন রাইটব্যাক বেন হোয়াইট। কিছু সময় ডেকলান রাইস সেখানে দায়িত্ব নিলেও বিরতির পর রদবদল আনেন আরতেতা। ক্রিসথিয়ান মসকেরা রাইটব্যাকে নামেন, কালাফিওরি উঠে যান, মাইলস লুইস-স্কেলি মিডফিল্ড থেকে লেফটব্যাকে চলে যান। এই বদলের পর আর্সেনাল আগের ছন্দ আর পুরোপুরি ফিরে পায়নি। ওয়েস্ট হাম দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মাতেয়ুস ফের্নান্দেস এক বড় সুযোগ পান। পাবলোর সঙ্গে ওয়ান-টু খেলে প্রায় গোলের মুখে পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু রায়া রিফ্লেক্স সেভে আর্সেনালকে আবারও বাঁচান। তারপরই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বদলি হয়ে নামা ওডেগার্ড শান্ত মাথায় পাস দেন ট্রসার্ডকে। বেলজিয়ান ফরোয়ার্ড নিচু শটে বল জালে পাঠান। শিরোপা দৌড়ে হয়তো এই গোলের মূল্য মৌসুম শেষে আরও বড় হয়ে উঠতে পারে। আর্তেতা ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তার ভাষায়, ‘আজ বুঝলাম রেফারির কাজ কত কঠিন ও কত বড়। খুব কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রেফারিকে অভিনন্দন। এটা এমন এক মুহূর্ত ছিল, যা দুই বড় ক্লাবের ইতিহাস ও গতিপথ বদলে দিতে পারত।’ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার পর একই সপ্তাহে প্রিমিয়ার লিগেও এমন জয় আর্সেনালের আত্মবিশ্বাস আরও বাড়াবে। কিন্তু আরতেতা জানেন, এখনো কাজ শেষ হয়নি। শেষ দুই ম্যাচে ভুল করলে সিটি সুযোগ নেবে। আর ভুল না করলে, ২০০৪ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ ট্রফি উঠতে পারে আর্সেনালের হাতে।

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

জ্যোতিকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের দল ঘোষণা

জ্যোতিকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের দল ঘোষণা

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে অংশ নিতে ৭ শর্ত দিলেন ইরানের ফুটবলপ্রধান

বিশ্বকাপে অংশ নিতে ৭ শর্ত দিলেন ইরানের ফুটবলপ্রধান
কাটা মসলায় গরুর মাংস রেসিপি
কাটা মসলায় গরুর মাংস বাঙালির খুবই পছন্দের একটি রান্না। এতে মসলা বেটে নয়, কুচি বা কাটা অবস্থায় ব্যবহার করা হয় বলে স্বাদ ও ঘ্রাণ হয় একেবারে আলাদা। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই মাংস খেতে দারুণ লাগে।  চলুন সহজ রেসিপি জেনে নিই যেন চটপট আজই বানিয়ে নিতে পারেন বাসায়। যা যা লাগবে গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুঁচি ৪টি বড় আদা কুচি ২ টেবিল চামচ রসুন কুচি ২ টেবিল চামচ কাঁচা মরিচ ফালি ৬ থেকে ৮টি শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ জিরা গুঁড়া ১ চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ তেজপাতা ২টি দারুচিনি ২ টুকরা এলাচ ৪টি লবঙ্গ ৪টি টমেটো কুঁচি ১টি সরিষার তেল বা সয়াবিন তেল আধা কাপ লবণ স্বাদমতো ধনিয়া পাতা কুঁচি সামান্য বানাবেন যেভাবে প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। একটি হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এখন আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মসলার সুন্দর ঘ্রাণ বের হলে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও টমেটো কুচি দিয়ে আবার কষান। মাংস থেকে পানি বের হলে ঢেকে দিন এবং অল্প আঁচে রান্না করুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিতে পারেন। মাংস নরম হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করুন। তেল উপরে উঠে এলে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে ফেলুন। পরামর্শ: গরম ভাত, রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন। টিপস কাটা আদা ও রসুন ব্যবহার করলে আলাদা ঘ্রাণ পাওয়া যায় মাংস ধীরে কষালে স্বাদ অনেক বেশি ভালো হয় চাইলে শেষে সামান্য ঘি যোগ করতে পারেন এই সহজ রেসিপি মেনে চললে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার কাটা মসলার গরুর মাংস।

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন যেভাবে নেবেন

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন যেভাবে নেবেন

২ সপ্তাহ টানা গ্রিন টি খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

২ সপ্তাহ টানা গ্রিন টি খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

মস্তিস্ক সুস্থ রাখতে যে খাবার উপকারী

মস্তিস্ক সুস্থ রাখতে যে খাবার উপকারী

ঘরেই তৈরি করুন মজাদার আলু পরোটা

ঘরেই তৈরি করুন মজাদার আলু পরোটা
অনলাইন জরিপ
যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল, সম্পাদক মিজান
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সেবুল মিয়াকে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শুক্রবার (৮ মে) আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশ-বিদেশে নতুন কমিটিকে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা।

মালয়েশিয়ায় ভাগাড়ে মিলল কুমিল্লার রবিনের লাশ

মালয়েশিয়ায় ভাগাড়ে মিলল কুমিল্লার রবিনের লাশ

জেদ্দায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মুকিব

জেদ্দায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মুকিব

আবারও যুক্তরাজ্যে মেয়র হলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

আবারও যুক্তরাজ্যে মেয়র হলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

মধ্যপ্রাচ্য সংকটেও রেমিট্যান্সে স্বস্তি / টানা ৫ মাস ধরে প্রবাসী আয় ৩ বিলিয়নের বেশি

টানা ৫ মাস ধরে প্রবাসী আয় ৩ বিলিয়নের বেশি

মালয়েশিয়ায় ভাগাড়ে মিলল কুমিল্লার রবিনের লাশ

সংসারের অভাব ঘোচাতে ও সন্তানদের মুখে হাসি ফোটাতে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার তিতাস উপজেলার রবিউল হাসান রবিন। সোমবার (৪ মে) সকালে কাজে বের হয়ে নিখোঁজ হন। পরদিন একটি ভাগাড় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত রবিউল হাসান রবিন কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। জানা গেছে, সোমবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন রবিন। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, কোনো সমস্যার কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে পরদিন মঙ্গলবার (৫ মে) বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা একটি ময়লা ফেলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে মরদেহ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মর্গে নেওয়া হয়। রবিনের বড় ভাই খোকন বলেন, আমার ছোট ভাই তিন বছর ধরে মালয়েশিয়ায়। সোমবার সকালে ফোনে জানতে পারি সে নিখোঁজ। পরে শুনি, কেউ তাকে হত্যা করে ময়লার ড্রাম্পারে ফেলে রেখেছে। খবরটা শুনে পুরো পরিবার ভেঙে পড়েছে। তিনি বলেন, রবিনই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে মিহাদ হাসানের বয়স ১৫ বছর, মেয়ে রাইসা পাঁচ এবং ছোট ছেলে রোহানের বয়স মাত্র দুই বছর। এখন তাদের ভবিষ্যৎ কী হবে, সেটাই ভাবছি। আমরা চাই দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। স্বামীর মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রবিনের স্ত্রী ফেরদৌসী আক্তার। তিনি বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে রবিন মালয়েশিয়ায় যান। প্রথমে শাহআলম এলাকায় কাজ করলেও মাত্র ১৫ দিন আগে বুকিত জলিলে নতুন কর্মস্থলে যোগ দেন। তিনি বলেন, সোমবার সকালে জালাল ও সেন্টু নামের দুই ব্যক্তি ফোন করে জানান, রবিন কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরে আমাদের এলাকার কয়েকজন প্রবাসী সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললে নানা অসঙ্গতি ধরা পড়ে। তখন থেকেই আমরা সন্দেহ করি, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শ্বশুর মো. রশিদ মিয়া বলেন, ১৫ দিন আগে বুকিত জলিলে গিয়ে রবিন শ্রমিকদের বেতন হিসাবের দায়িত্ব পান। এতে সহকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই প্রতিহিংসা থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আমাকে পরিবার জানালে লাশ দেশে আনার বিষয়টি গুরুত্বসহকারে দেখব।
মালয়েশিয়ায় ভাগাড়ে মিলল কুমিল্লার রবিনের লাশ

জেদ্দায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মুকিব

‎জেদ্দায় হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সঙ্গে মতবিনিময় করেছেন সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা। ‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে স্বচ্ছতা নিশ্চিত করা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া। ‎বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান তিনি।  অনুষ্ঠানে সাংবাদিক নেতারা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান ও প্রবাসে তার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, এ আর নোমান, সাহদাৎ হোসেন সুজন, মোহাম্মদ রণি, শামিম আহমেদ ও আব্দুল বাছির।  ‎ মতবিনিময় সভায় বক্তারা হবিগঞ্জ জেলার উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।  অনুষ্ঠানে জেদ্দায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ‎আলহাজ্ব আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, জহির আহমেদ হিরো, মইন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, আসাহাব উদ্দিন, সফিক আহমেদ, আরিফিন রুমি, সাহদাৎ হোসেন, টিপু সুলতান, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম লিটন, সোহাগ মজুমদার, কাজী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর সরকার প্রমুখ।
জেদ্দায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মুকিব

আবারও যুক্তরাজ্যে মেয়র হলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির রামসগেট শহরে টানা পঞ্চমবার মেয়র নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রামসগেট সিটি কাউন্সিলের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। রৌশন আরা দোলন পিরোজপুর পৌর এলাকার সিআই পাড়ার ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনি রামসগেট শহরের ইতিহাসে প্রথম এশীয় নারী মেয়র এবং প্রথম ব্যক্তি হিসেবে টানা পাঁচবার এ পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। রেজাউর রহমান জামান পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের আদি বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে।  নির্বাচনের ফল ঘোষণার পর রৌশন আরা দোলন বলেন, ‘পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা ও সাধারণ বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় রামসগেটকে বসবাসের জন্য আরও সুন্দর ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।’ জানা গেছে, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রৌশন আরা দোলন রামসগেটবাসীর কাছে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছেন। গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা করে তিনি প্রথম আলোচনায় আসেন। এ ছাড়া করোনা মহামারির সময় তার মানবিক কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়। শহরের পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। রৌশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচন করেন। ২০১৯ সালের ২০ মে প্রথমবারের মতো রামসগেটের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে টানা পাঁচবার তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যে—উভয় দেশেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।  রৌশন আরা দোলন ও তার স্বামী রেজাউর রহমান জামান যৌথভাবে ‘রামসগেট তান্দুরি’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে রাইভী শামস রহমান ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত এবং ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজে অধ্যয়নরত। রৌশন আরা দোলনের পৈতৃক বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে। তার বাবা ইঞ্জিনিয়ার রজ্জব আলী।
আবারও যুক্তরাজ্যে মেয়র হলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

মধ্যপ্রাচ্য সংকটেও রেমিট্যান্সে স্বস্তি / টানা ৫ মাস ধরে প্রবাসী আয় ৩ বিলিয়নের বেশি

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তির গতি লক্ষ্য করা গেছে। টানা পাঁচ মাস ধরে তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থিরতার প্রভাবে অনেক শ্রমিক দেশে এসে সময়মতো ফিরতে পারেননি। আবার নতুন করে যেতেও ভোগান্তির মুখে পড়েছেন কেউ কেউ। এতে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। তবুও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তির ছোঁয়া অব্যাহত রয়েছে।  সামনে ঈদকে কেন্দ্র করে এ ধারা চলতি মাসেও একই রকম ইতিবাচক থাকতে পারে। সব মিলে চলতি অর্থবছরে ২৯ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।  বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ১৩ বিলিয়ন (৩১৩ কোটি) ডলার। আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত মার্চে দেশের রেমিট্যান্স সংগ্রহের রেকর্ড ভেঙে প্রবাসী আয় এসেছিল ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং গত ফেব্রুয়ারিতে তা ছিল ৩ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। এর আগে জানুয়ারিতে রেমিট্যান্স সংগ্রহ ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার এবং গত ডিসেম্বরে প্রবাসীরা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, দেশের অর্থ পাচারের অন্যতম পথ হুন্ডি এবং ব্যবসার আড়ালে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের ওপর নিয়ন্ত্রণ আসায় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে। এমনকি ইরান-ইসরায়েল সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো হ্রাস পেলেও রেমিট্যান্স বেড়েছে।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) ২৯ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৪ দশমিক ৫৪ কোটি ডলার। এ সময়ে বেড়েছে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা শতকরা হিসাবে ১৯ দশমিক ৫৪ শতাংশ।  চেঞ্চ ইনিয়েশিটিভের গবেষক এবং অর্থনীতিবিদ হেলাল আহমেদ জনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটেও রেমিট্যান্স বৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বার্তা। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে দেশের প্রতি প্রবাসীদের অবিচল সমর্থন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশে বাংলাদেশের কার্যকর নীতি সহায়তা রেকর্ড রেমিট্যান্সের মাইলফলক স্পর্শ করেছে গত মার্চ মাসে।  বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় বিমিএম ৬ অনুযায়ী, ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার ও গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে যায়। তবে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার বাড়ে। বর্তমানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।  রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা অধ্যাপক তাসনীম সিদ্দিকী বলেন, বর্তমানে ব্যাংকিং চ্যানেল এবং সরকারের নীতি শক্তিশালী হওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তবে আরও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে রেমিট্যান্সের প্রবাহ আরও দ্রুত বেড়ে যায়। সার্বিকভাবে ফাঁকফোকর দূর করা গেলে একটা সময় দেশে প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে।    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৮৯ বিলিযন ডলার এবং অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তবে আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। আর এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
টানা ৫ মাস ধরে প্রবাসী আয় ৩ বিলিয়নের বেশি

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ০৬ আগস্ট, ২০২৬
প্রিন্ট সংস্করণ অনলাইন সংস্করণ
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
/home/newsorangebd/public_html/templates/web-view/opinion_poll/home_page_photo_gallery.php didn't found. Please create it
অনলাইন জরিপ