বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সিরিজে টেস্ট ছাড়ছেন ম্যাথুজ

বাংলাদেশ সিরিজে টেস্ট ছাড়ছেন ম্যাথুজ

জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিরিজটি দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে দল চাইলে বাকি দুই সংস্করণে আরও কিছু সময় চালিয়ে যেতে চান তিনি। যদিও সর্বশেষ এক বছরে লঙ্কানদের সাদা বলের দুই সংস্করণের দলেই সুযোগ মেলেনি তার। তাই বলাই যায়, বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এ অলরাউন্ডার।

২০০৯ সালে সাদা পোশাকের ক্রিকেটে পথচলা শুরু তার। এখন পর্যন্ত ১১৮ টেস্টে ১৬ সেঞ্চুরিতে ৪৪.৬২ গড়ে করেছেন ৮ হাজার ১৬৭ রান, আছে একটি অপরাজিত ২০০ রানের ইনিংসও। শুধু তাই নয়, বল হাতেও ৩৩ উইকেট পেয়েছেন তিনি। অবসরের সিদ্ধান্তের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা ছিল আমার সবচেয়ে বড় গর্ব ও সম্মানের বিষয়। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, ক্রিকেটও আমাকে সব দিয়েছে। ক্রিকেটই আমাকে আজকের অবস্থানে এনেছে।’ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরও খেলার ভাবনা আছে তার, ‘আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও নির্বাচকদের সঙ্গে আলোচনা অনুযায়ী, সাদা বলের সংস্করণে দেশের প্রয়োজন হলে আমি খেলতে প্রস্তুত।’

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন ম্যাথুজ। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ৩৪ টেস্টে তার নেতৃত্বে লঙ্কানরা জিতেছে ১৩টি ম্যাচ। এর মধ্যে আছে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়। ২০১৪ সালে হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাথিউসের ব্যাট থেকে এসেছিল ২৪৯ বলে ১৬০ রানের ইনিংস, ম্যাচটির সঙ্গে সিরিজও জিতেছিল লঙ্কানরাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম শ্রেণির পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন

ঈদে হাট কাঁপাতে আসছে ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’

ছুটির দিনে ঘুরতে গিয়ে খুন হলেন আব্দুল্লাহ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

চরে হঠাৎ জোয়ারের পানি, মৃত অবস্থায় ৩৪ গরু উদ্ধার

মার্কিন মালিকানায় গেল দ্য টেলিগ্রাফ

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের শঙ্কা

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া 

ঈদুল আজহা : ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি আজ

গাজার উত্তরে এখনো খাবার যায়নি, আরও মৃত্যু ৭৬

১০

২৪ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

২৪ মে : আজকের নামাজের সময়সূচি

১২

হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার ফাঁদ, অতঃপর

১৩

‘যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে রাখতে চায়’

১৪

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ

১৫

চবি তেপান্তর সাহিত্য সভার নেতৃত্বে আবদুল মোমেন-রিয়াদ উদ্দিন

১৬

বৈষম্যবিরোধী সমন্বয়কদের দুগ্রুপের সংঘর্ষে আহত ৪

১৭

সৈকতে পড়ে আছে মৃত ডলফিন, ছড়াচ্ছে দুর্গন্ধ

১৮

পতেঙ্গা সৈকতে গোলাগুলি, ঢাকাইয়া আকবরসহ গুলিবিদ্ধ ২

১৯

কারাবন্দি সোহাগের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

২০
X